
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। বুধবার (২৬ অক্টোবর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৯৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৮০ টাকা। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৭.৬৮ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১১.৭৪ টাকা।
সমাপ্ত অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments