বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’
spot_img
spot_img

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সিনেমা ‘ককটেল ২’। চলতি বছরের অন্যতম আলোচিত ও ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটি, যা মুক্তির আগেই বড় ধরনের ব্যবসায়িক সাফল্যের মুখ দেখেছে। রোমান্টিক এ সিনেমাটি ২০১২ সালের সুপারহিট সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে, যা নির্মাণ করেছেন হোমি আদাজানিয়া। সম্প্রতি মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শহিদ কাপুর, কৃতি স্যানন এবং রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। সেখানেই জানানো হয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে সিনেমাটি তার মোট বাজেটের ৫০ শতাংশ অর্থ তুলে নিতে সক্ষম হয়েছে। এমন খবরে সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

বলিউড গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ককটেল ২’ বর্তমান সময়ের সবচেয়ে বড় বাজেটের রোমান্টিক সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। সিনেমাটির মোট বাজেট প্রায় ১৫০ কোটি রুপি, যার মধ্যে নির্মাণ ব্যয় হিসেবে ৯৫ কোটি রুপি খরচ হয়েছে। সিনেমার প্রধান তিন তারকা শহীদ, কৃতি ও রাশমিকার পারিশ্রমিক বাবদ ব্যয় করা হয়েছে ৩৫ কোটি রুপি এবং বাকি ২০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে প্রচার ও বিজ্ঞাপনের জন্য। সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ম্যাডডক ফিল্মস ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টেলিভিশন ও মিউজিক স্বত্ব বিক্রির মাধ্যমে এরই মধ্যে ৭৫ কোটি রুপি আয় করে ফেলেছে।

পরিচালক হোমি আদাজানিয়া স্পষ্টভাবে জানিয়েছেন যে, আগের ‘ককটেল’ সিনেমার কাহিনির সঙ্গে এ সিক্যুয়েলের গল্পের কোনো সরাসরি মিল নেই। মূলত একটি সতেজ ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তরুণ জৈন ও লাভ রঞ্জন এ সিনেমার গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন। ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments