বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedমুনাফা তুলছেন এনার্জিপ্যাকের বিনিয়োগকারীরা
spot_img
spot_img

মুনাফা তুলছেন এনার্জিপ্যাকের বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করে আজ ষষ্ঠ দিন পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। লেনদেনের ষষ্ঠদিন এ কোম্পানির শেয়ার থেকে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা। এর ফলে এতোদিন বিক্রেতা সংকটে থাকলে আজ লেনদেনের ষষ্ঠ দিনে প্রথম ১ ঘন্টার মধ্যে ক্রেতা সংকটে পড়েছে কোম্পানিটি। ক্রেতা না থাকায় কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনার্জিপ্যাক আজ মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ৯২ টাকা ৬০ পয়সা দরে।

এদিন বেলা ১১টা পযর্ন্ত শেয়ারটির দর ৯.২ টাকা বা ৯.৯৪ শতাংশ কমে সর্বশেষ ৮৩.৪০ টাকা লেনদেন হয়। এসময়ে কোম্পানিটি ২৪ হাজার ৬৯৫ বার হাত বদল হয়ে ১ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১১২ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments