
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৭ টাকা।
এদিকে ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.৭২ টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭.৫৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments