ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ৭৪ পয়সা আয় হয়েছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ১ টাকা ৪০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে ১ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৫ টাকা ৪৩ পয়সা। আগের বারে ছিল ১৩৪.০৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments