ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ শনিবার, ১১ জুন ভোর সোয়া ৫টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে মাঝিরকান্দি যাওয়ার সময় বেগম রোকেয়ায় নামক ফেরিতে অগ্নিকাণ্ডে কেবিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সাথে সাথে ফেরির পাম্প দিয়ে পানি ছিটিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন ফেরির কর্মকর্তারা। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফেরির চালক দ্রুত চালিয়ে নিয়ে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাটে ভিড়িয়ে যানবাহন নামিয়ে দেয়।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝিরকান্দি চ্যানেলে প্রবেশ করতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments