ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে জানায় অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি আল-হাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৬ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা। ১৭ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১২৯ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
































Recent Comments