ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ২২ মে শেয়ার দর ছিল ৬৭ টাকা ৬০ পয়সা। ৪ জুন কোম্পানিটির শেয়ার দর ৯১ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ৩১ এপ্রিল শেয়ার দর ছিল ৮৫ টাকা ৩০ পয়সা। ০৪ জুন কোম্পানিটির শেয়ার দর ১০৩ টাকা ১০ পয়সা উন্নীত হয়েছে।
ইসলামী ইন্স্যুরেন্স: কোম্পানিটির শেয়ার দর ১ মাসে ৩৯ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments