ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির গত ২২ মে শেয়ার দর ছিল ৫৭ টাকা ৯০ পয়সা। ১১ জুন কোম্পানিটির শেয়ার দর ৭৪ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ১৪ মে শেয়ার দর ছিল ১২ টাকা ১০ পয়সা। ১২ জুন কোম্পানিটির শেয়ার দর ৮২ টাকা ৫০ পয়সা উন্নীত হয়েছে।
আরএসআরএম স্টিল: কোম্পানিটির গত ০৬ জুন শেয়ার দর ছিল ২০ টাকা ২০ পয়সা। গত ১১ জুন শেয়ার দর ২৩ টাকা ৩০ পয়সা উন্নীত হয়েছে।
উল্লেখ্য, এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments