ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারনে ডিএসই নোটিস দিলে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
বিডি থাই অ্যালুমিনিয়াম: কোম্পানিটির গত ১৬ জানুয়ারি শেয়ার দর ছিল ২৫ টাকা ৫০ পয়সা। ২১ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩২ টাকা ৬০ পয়সা উন্নীত হয়েছে।
কর্নফুলি ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ৯ জানুয়ারি শেয়ার দর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। ২২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৪৬ টাকা ৭০ পয়সা উন্নীত হয়েছে।
রূপালি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত ৮ জানুয়ারি শেয়ার দর ছিল ১১৮ টাকা ৩০ পয়সা। ২২ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ১৩৫ টাকা উন্নীত হয়েছে।
ইনটেক লিমিটেড: কোম্পানিটির গত ৯ জানুয়ারি শেয়ার দর ছিল ২৪ টাকা ৪০ পয়সা। ২৩ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ৩৫ টাকা ২০ পয়সা উন্নীত হয়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments