সোমবার, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমেঘনা ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

মেঘনা ইন্স্যুরেন্সের লেনদেনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া মেঘনা ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন আগামী ৮ জুন (বুধবার) শুরু হবে। , ‘এন’ ক্যাটাগরিভক্ত মেঘনা ইন্স্যুরেন্সের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে :”MEGHNAINS” এবং কোম্পানি কোড হচ্ছে: ২৫৭৫৪। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার ৫ জুন প্রেরণ করা হয়েছে। এর আগে গত ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু), রুলস, ২০১৫ এর রুল ৩(২)(p) থেকে অব্যাহতি দিয়ে এই অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী অনুযায়ী শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুন:মূল্যায়ন ছাড়া) ১৬.৪১ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ১.৮৩ টাকা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত তিন মাসের) এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৬ টাকা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া উল্লেখ্য যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

গত ১ মার্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments