ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৫২ টাকা। গত বছর একই সময়ে ইপিএসে লোকসান ছিল ০.০৬ টাকা।
এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস লোকসান হয়েছে ০.১৭৩ টাকা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ০.১৮৪ টাকা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫ টাকা ২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments