মঙ্গলবার, ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদমেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

মেঘনা পেট্রোলিয়ামের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুত খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ প্রতি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা ২১ টাকা নগদ ডিভিডেন্ড পাবেন।

সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৩ টাকা ৩২ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৬১ টাকা ৩৯ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৬৪ টাকা ৪ পয়সা পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১০৯ টাকা ৪৭ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২১ টাকা ৮৩ পয়সা।

আগামী ২ জানুয়ারি, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments