ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৩-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৯১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিলো ৬ টাকা ৩৭ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৯৫ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে একত্রিত ইপিএস আয় ছিলো ১৯ টাকা ১১ পয়সা।
৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮৪ টাকা ১০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments