ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং বাকি ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম




























Recent Comments