শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনমেসি-নেইমার-রোনালদোর মুখোমুখি: অমিতাভ বচ্চন
spot_img
spot_img

মেসি-নেইমার-রোনালদোর মুখোমুখি: অমিতাভ বচ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকা ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সাক্ষাৎ করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে এই তারকা ফুটবলারদের মুখোমুখি হন অমিতাভ।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে একটি ভিডিও পোস্ট করে অমিতাভ লিখেন— ‘রিয়াদে অবিশ্বাস্য একটি সন্ধ্যা! ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পে, নেইমার একসঙ্গে খেলেছেন। উদ্বোধনী ম্যাচে আমন্ত্রিত অতিথি…। পিএসজি ভার্সেস রিয়াদ সিজন… অবিশ্বাস্য!’

দেখা যায়, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অন্য ফুটবলাররা। একে একে সবার সঙ্গে হাত মেলান অমিতাভ। তবে মেসির সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে অমিতাভকে কিছু একটা বলতে দেখা যায়।

প্রিয় ফুটবলারদের সঙ্গে প্রিয় অভিনেতাকে দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনাকে ঈর্ষা হয় স্যার।’ আরেকজন লিখেছেন, ‘স্যার, আপনি মেসিকে কী বলেছেন?’ যদিও এই প্রশ্নের উত্তর দেননি অমিতাভ বচ্চন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments