মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলামেসির ফ্রি কিকের পর এমবাপ্পের গোলে পিএসজির জয়
spot_img
spot_img

মেসির ফ্রি কিকের পর এমবাপ্পের গোলে পিএসজির জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার নাইসকে ২-১ গোলে হারালো পিএসজি। আন্তর্জাতিক বিরতির ফর্ম ধরে রেখে ক্লাব ফুটবলে ফিরেই চোখ ধাঁধানো ফ্রি কিকে গোল করলেন লিওনেল মেসি। তার গোলে পিএসজি লিড ধরে রাখতে না পারলেও কিলিয়ান এমবাপ্পের শেষ দিকের গোলে জয় পেয়েছে দলটি।

মেসির ২৮তম মিনিটের স্ট্রাইক ছিল সব ধরনের প্রতিযোগিতায় এই মৌসুমে সপ্তম ক্লাব গোল। এর আগে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে চার গোল করেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে ছোট ডি বক্সের সামনে ফাউল হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ফ্রি কিক পান তিনি এবং বাঁ পায়ের দর্শনীয় শটে উঁচু দিয়ে জাল কাঁপান, অসহায় চোখে বলের দিকে তাকিয়ে ছাড়া গোলকিপারের কিছু করার ছিল না।

বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়েরের সাবেক ক্লাব বিরতির পর পর গায়েটান লাবোর্দের গোলে জবাব দিয়েছিল। তবে শেষ হাসি হেসেছে প্যারিসিয়ান ক্লাব। আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সামনে রেখে বেঞ্চে ছিলেন এমবাপ্পে। হুগো একিটেকের বদলে তাকে নামান গালটিয়ের। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে নোর্দি মুকিয়েলের কাটব্যাক থেকে গোল করেন বদলি নামা এমবাপ্পে। লিগ ওয়ানে অষ্টম গোল করে শীর্ষে থাকা নেইমারের পাশে বসলেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে পিএসজি লিগ ওয়ানের শীর্ষি ফিরে গেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে তারা। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট বর্তমান চ্যাম্পিয়নদের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments