রবিবার, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ডিএনসিসি
spot_img
spot_img

মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে ডিএনসিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জনপ্রতি ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মোল্লাবাড়ি বস্তি পরিদর্শনকালে এ ঘোষণা দেন মেয়র। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র বলেন, এটি বেসরকারি মালিকানাধীন বস্তি। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস। সরেজমিনে এসে দেখলাম, প্রায় সবগুলো ঘর পুড়ে গেছে। এই তীব্র শীতে যেন তাদের কষ্ট না হয়, সেজন্য পর্যাপ্ত কম্বল সরবরাহ করা হবে। ইতোমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে শুকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ক্ষতিগ্রস্ত সবাইকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মেয়র স্থানীয় কাউন্সিলর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন।

তিনি বলেন, সাততলা বস্তি এলাকায় আমরা ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছি। বস্তিবাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকল বস্তি, মার্কেট ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে, যেন অগ্নিকাণ্ড হলে প্রাথমিকভাবে ব্যবস্থা নিতে পারে। কারণ, ফায়ার সার্ভিসের কর্মীরা আসতেও বেশকিছু সময় লাগে। প্রশিক্ষণ থাকলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনের মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়েছে। পুড়ে মারা গেছেন দুজন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুজন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments