শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটযমুনা ব্যাংকের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

যমুনা ব্যাংকের এজিএমে ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির এজিএমে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) প্রস্তাব অনুমোদন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

এছাড়াও উক্ত সভায় ব্যাংকের সংঘ-স্মারক ও সংঘ বিধির কতিপয় ধারার সংশোধন/সংযোজন/বিয়োজনের জন্য স্পেশাল রেজুলেশন অনুমোদন করা হয়।

এজিএমে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি-এর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান সরকার, পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানী সচিব  এম.এ.রউফ এবং বহিঃ নিরীক্ষক কোম্পানীর প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ ভার্চ্যুয়ালী বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহন করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments