ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সদস্য হিসেবে শেয়ার লেনদেনের কার্যক্রম শুরু করলো যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।সেই উপলক্ষে যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়।
যমুনা ব্যাংকের পরিচালক ও যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সিরাজি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, গাজী গোলাম মূর্তজা ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এবং যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাহকগণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments