বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে: ইরান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পরিকল্পনায় প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

বিষয়টিকে আমেরিকার নিজস্ব সংকট থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি চেষ্টা বলে অভিহিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ব্যর্থ নীতি চালিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া কেবল আরও ব্যর্থতাই বয়ে আনবে এবং ইরানিদের শত্রুতা বাড়াবে। আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ বৈশ্বিক অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকি।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান শুরু করতে যাচ্ছেন।

তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি আহ্বান জানান, ইরানি হুমকি পরাজিত করতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াতে।

এদিকে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, সামরিক যুদ্ধ কোনো ফল দেয়নি, এখন তারা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক যুদ্ধ। তারা দাবি করছে ইরান পরাজয়ের দ্বারপ্রান্তে এবং টিকে আছে খুবই দুর্বল অবস্থায়, অথচ একই সময়ে তারা তাদের সব মিত্রের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছে!

তিনি আরও বলেন, সমস্যা হলো তাদের ভুল হিসাব-নিকাশ, যা ঢাকতে গিয়ে তারা প্রতিবার নিজেদের জন্য আরও বড় ব্যর্থতা তৈরি করতে বাধ্য হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments