বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকযুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে
spot_img
spot_img

যুক্তরাষ্ট্র দূতাবাস ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব নিয়মিত ইমিগ্র্যান্ট ও নন ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে। যতো শিগগিরই সম্ভব নিয়মিত ভিসা সেবা আবার শুরু করা হবে। তবে কোনো সুনির্দিষ্ট তারিখ এখনই জানাতে পারছে না দূতাবাস। শনিবার (২১ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর জরুরি প্রয়োজন ও অতি শিগগির যুক্তরাষ্ট্রে সফর করতে হবে তারা জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকের পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিসা সাক্ষাৎকারের ব্যবস্থা করা হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অত্যাবশ্যকীয় সেবা দেওয়া অব্যাহত রাখবে দূতাবাস। পাসপোর্ট ও বিদেশে জন্ম সংক্রান্ত কনস্যুলার প্রতিবেদন (সিআরবিএ) অ্যাপয়েন্টমেন্ট আগের মতোই পাওয়া যাবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংক্রান্ত নোটারি সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল পেতে অনুগ্রহ করে dhakaacs@state.gov এ ঠিকানায় ই- মেইল করতে অনুরোধ করা হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments