মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযে কারণে পাঁচ দেশে নিষিদ্ধ হৃতিক-দীপিকার ‘ফাইটার’
spot_img
spot_img

যে কারণে পাঁচ দেশে নিষিদ্ধ হৃতিক-দীপিকার ‘ফাইটার’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হৃতিক রোশান ও দীপিকা পাড়ুকোন পরবর্তী সিনেমা ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি আগামীকাল (২৫ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পাবে। কিন্তু মুক্তির দু’দিন আগে গলফ করপোরেশন কাউন্সিল ভুক্ত পাঁচটি দেশে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটি। ভারতের বিনোদনভিত্তি মাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, গলফ করপোরেশন কাউন্সিলের (জিসিসি) অধিভুক্ত দেশে মুক্তি পাবে না ‘ফাইটার’।

গত ১০ জানুয়ারি জিসিসির সেন্সর বোর্ডে প্রদর্শিত হয় সিনেমাটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে জানায়, সংযুক্ত আরব আমিরাত ব্যতীত গলফের অন্য কোনো দেশে মুক্তি পাবে না এটি।

কারণ হিসেবে জানানো হয়েছে, ঠিক কি কারণে এসব দেশে ‘ফাইটার’ নিষিদ্ধ করা হয়েছে, তার সঠিক ব্যাখ্যা অজানা। তবে সিনেমাটিতে এমন কিছু তারা পেয়েছেন যা নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি রয়েছে। পাঁচটি দেশে নিষিদ্ধ হওয়ায় ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্ত হবে সিনেমাটি।

ছয়টি দেশ নিয়ে গঠিত হয়েছে গলফ করপোরেশন কাউন্সিল (জিসিসি)। দেশগুলো হলো- কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বালাকোট শহরের আশেপাশে ভারভীয় সশস্ত্র বাহিনী দ্বারা করা বালাকোট বিমান হামলাকে ঘিরে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

হৃতিক রোশান-দীপিকা পাড়ুকোন এ সিনেমায় আরও অভিনয় করছেন অনিল কাপুর, করন সিং গ্রোভার, অক্ষয় ওভেরয় প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments