ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, গতকাল রোববার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের ৯.৩৪ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.০৫ শতাংশ, কর্ণফুলি ইন্সুরেন্সের ৮.১৩ শতাংশ, আরএসআরএম স্টিলের ৭.১২ শতাংশ, আইএফআসি ব্যাংকের ৬.৬৬ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫.৫৫ শতাংশ, সোস্যাল ইসলামি ব্যাংকের ৫.১৮ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments