বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনযেখানে শেষ সেখান থেকে ফের শুরু করছেন অপূর্ব
spot_img
spot_img

যেখানে শেষ সেখান থেকে ফের শুরু করছেন অপূর্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে গত ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমা ‘চালচিত্র’। সিনেমাটি মুক্তির এক সপ্তাহের মধ্যেই এলো এর সিকুয়েলের ঘোষণা। সেখানেও থাকছেন তারকা অভিনেতা ও মডেল জিয়াউল ফারুক অপূর্ব। এমনটাই জানিয়েছেন নির্মাতা।

‘চালচিত্র’ সিনেমায় অপূর্ব অভিনয় করেছেন রহস্যময় এক চরিত্রে। এই সিনেমার মাধ্যমেই কলকাতায় অভিষেক হয়েছে অপূর্বর। এতে তাঁর অভিনীত চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দেয়। অল্প সময়ে পর্দায় থাকলেও অপূর্বর অভিনয় জাদুতে মুগ্ধ হয়েছে দর্শক। ‘চালচিত্র’ সিনেমার গল্পের প্রেক্ষাপট ১২ বছর আগের একটি মামলা। সেখান থেকেই শুরু হবে চালচিত্রের পরের পর্বের গল্প।

এ ছাড়া চালচিত্র যেখানে শেষ হয়েছে, তার পরের গল্পও এগিয়ে যাবে। তাই এটি শুধু সিকুয়েল বলতে নারাজ নির্মাতা। চালচিত্রের পরের পর্বকে একই সঙ্গে প্রিকুয়েল ও সিকুয়েল বলছেন তিনি। সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। শুধু অপূর্ব নন, চালচিত্রের প্রথম পর্বের অভিনেতা টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মহেশ্বরীও থাকবেন পরের পর্বে।

পশ্চিমবঙ্গে ‘চালচিত্র’ সিনেমার প্রদর্শনীতে নির্মাতা প্রতিম ডি গুপ্ত বলেন, ‘চালচিত্রে ১২ বছর আগে ঘটে যাওয়া খুনের গল্প ছিল। যেখানে ব্রাত্য বসু জড়িত। সেখানে পুলিশ কর্মকর্তার চরিত্রে ছিলেন টোটা ও অনির্বাণ। এই অংশটুকু দেখা যাবে। তাই এটাকে প্রিকুয়েল বলা যেতে পারে। এরপর চালচিত্র যেখানে শেষ হয়েছে, সেখান থেকে গল্পটা এগিয়ে যাবে। তাই এটাকে সিকুয়েলও বলা যায়। সিনেমার ক্লাইমেক্স এমনভাবে সাজানো হচ্ছে, যেখানে ব্রাত্য বসু ও অপূর্বর সঙ্গে দেখা যাবে টোটা, অনির্বাণদের। ২০২৫ সালের পূজা অথবা ক্রিসমাসে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এখন চিত্রনাট্য ও চরিত্রের রূপ নিয়ে ব্যস্ত আছেন নির্মাতা। নতুন বছরের শুরুর দিকে কলকাতায় হতে পারে এর দৃশ্য ধারণ। বাংলাদেশে শুটিংয়ে ব্যস্ত থাকায় সিনেমার প্রিমিয়ারে হাজির হতে পারেননি অপূর্ব। তবে দেশে থেকে সিনেমার খোঁজখবর রেখেছেন। নানা তথ্যও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সিনেমাটির সাফল্যে দর্শকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেতা। বর্তমানে অপূর্ব যুক্তরাষ্ট্রে আছেন। সেখান থেকে ফিরেই চালচিত্রের নতুন পর্বের শুটিংয়ে যোগ দেবেন তিনি। এমনটিই জানিয়েছেন নির্মাতা। এই পর্বের প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments