মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের ‘তুমি রবে নীরবে’
spot_img
spot_img

রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের ‘তুমি রবে নীরবে’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবসে রবীন্দ্রনাথ ঠাকুরকে সংগীতের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। এই উপলক্ষে তিনি গেয়েছেন রবীন্দ্রসংগীত তুমি রবে নীরবে’। তাঁর সঙ্গে দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বন্নি হাসান।

গানটির সংগীতায়োজন করেছেন সালমান জেইম। শুভব্রত সরকারের পরিচালনায় নির্মিত হয়েছে এর একটি মিউজিক ভিডিও, যেখানে মডেল হিসেবে দেখা যাবে জান্নাতি লিয়াকে। কোরিওগ্রাফি করেছেন ইমরুল হাসান। ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম লোকেশনে।

৬ আগস্ট রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে গানটি শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন ছোটবেলা থেকেই আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। যত বড় হয়েছি, ততই রবীন্দ্রনাথকে বুঝতে শিখেছি, ভালোবেসেছি। তাঁর প্রয়াণ দিবসে এই গানটি গেয়ে শ্রদ্ধা জানিয়েছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

প্রসঙ্গত, এর আগে প্রায় ছয় বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন। এবারও তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত পেয়ে শ্রোতারা উচ্ছ্বসিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments