রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির
spot_img
spot_img

রাত ৯টা পর্যন্ত শপিংমল খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যে গতি ফেরাতে রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির দাবি, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তের কারণে বেচাকেনা কমে গেছে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট বন্ধের সময় কয়েক দফায় পরিবর্তন করা হয়েছে। কখনো সন্ধ্যা ৬টা, কখনো ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা পরিচালনার কারণে বাণিজ্যিক কর্মকাণ্ডে মন্দাভাব তৈরি হয়েছে।

সংগঠনটির ভাষ্য, অনেক দোকানে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বিক্রিবাট্টা প্রায় বন্ধ হয়ে গেছে। এমনকি ঢাকার দুটি বড় মার্কেটও বেচাকেনা না থাকায় বন্ধ হয়ে গেছে। আরও অনেক মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখতে গিয়ে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা বেশি সংকটাপন্ন। দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা থাকায় দোকানভাড়া, কর্মচারীদের বেতনসহ অন্যান্য পরিচালন ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, বর্তমানে বিদ্যুৎ সংকট অনেকটা কমে এসেছে। একই সঙ্গে শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময়ে ব্যবসা-বাণিজ্যে কিছুটা গতি ফেরার সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ ব্যাংক

এ পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এ সুযোগ দেওয়া হলে ব্যবসায়ীরা লোকসান কাটিয়ে ওঠার পাশাপাশি নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments