শনিবার, ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রাশিয়ান হাউসের উদ্যোগে ঢাকায় ‘জিওগ্রাফিকাল ডিকটেশন’ অনুষ্ঠিত
spot_img
spot_img

রাশিয়ান হাউসের উদ্যোগে ঢাকায় ‘জিওগ্রাফিকাল ডিকটেশন’ অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাশিয়ান হাউসের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শিক্ষামূলক প্রচারাভিযান ‘জিওগ্রাফিকাল ডিকটেশন’। রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির আয়োজনে রোববার (১৯ নভেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউসে অনুষ্ঠিত হয় জিওগ্রাফিকাল ডিকটেশন-২০২৩। ঢাকা ও ঢাকার বাইরের শিক্ষার্থী, সাংবাদিক, রুশ স্বদেশীসহ বিভিন্ন স্তরের পেশাজীবী এতে অংশগ্রহণ করেন।

ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ্ শুরুতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটির বার্ষিক ডিকটেশন সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন, ২০১৫ সাল থেকে রাশিয়ান ভৌগলিক সোসাইটি দ্বারা প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষামূলক প্রচারাভিযান ‘জিওগ্রাফিকাল ডিকটেশন’ পরিচালিত হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশি অংশগ্রহণকারীদের সহায়তার জন্য ঢাকার রাশিয়ান হাউস এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

প্রোগ্রামটির মূল লক্ষ্য হল সারা বিশ্বে রাশিয়ার ভূগোল এবং জনগণ সম্পর্কে জ্ঞানকে জনপ্রিয় করা। প্রচারটি বার্ষিক অনুষ্ঠিত হয় এবং গত আট বছরে, ১২৬টি দেশের ৩ মিলিয়ন মানুষ এতে অংশ নেয়।

ভৌগলিক বিজ্ঞান, ভৌগলিক আবিষ্কারের ইতিহাস এবং রাশিয়ার প্রাকৃতিক ও জাতিগত সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত বিভিন্ন আর্টিকেল নিয়ে আলোচনা হয়। ডিক্টেশনটিতে বিভিন্ন বিবেচনার ৪০ টি প্রশ্ন ছিল (১০টি সাধারণ তথ্যের উপর এবং ৩০টি কল্পনা, যুক্তি এবং পাণ্ডিত্যের উপর)।

অংশগ্রহণকারীদের হাতে রাশিয়ান জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রদত্ত সার্টিফিকেট তুলে দেন পাভেল দভইচেনকভ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments