বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যরিং পরানো হয়েছে খালেদা জিয়ার হার্টে
spot_img
spot_img

রিং পরানো হয়েছে খালেদা জিয়ার হার্টে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম সম্পন্ন করার পর তার হার্টে ব্লক ধরা পড়ায় সেখানে রিং পরানো হয়েছে।

আজ শনিবার, ১১ জুন দুপুর ২টা ৫০ মিনিটেবেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খালেদা জিয়ার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে । তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল না হলেও স্থিতিশীল নয় বলে জানান তিনি।

ডা. জাহিদ আরও জানান, ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম করা হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, খালেদা জিয়াকে গত রোববার, ১০ জুন দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে  ভর্তি করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments