ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের ২০১৯-২০ হিসাব বছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বাতিল করা হয়েছে।কোম্পানিটি ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচিত বছরের জন্য কোম্পানিটি ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে।
গত ২০ জুন কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হয়। কোম্পানিটির ২০১৯-২০ হিসাব বছরের সম্পদ পুর্নমূল্যায়ন করা হয়। এতে ২০২০-২১ অর্থবছরের লোকসানের চিত্র উঠে আসে।
কোম্পানিটি লোকসানের পরেও ডিভিডেন্ড ঘোষণা করায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় ঘোষিত ডিভিডেন্ডের অনুমোদন দেয়নি শেয়ারহোল্ডাররা। এর ফলে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
































Recent Comments