ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২০ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, ১ জুলাই-৩০ সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটির মুনাফা হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৫৯২ টাকা। এর আগের বছর একই সময় ছিল ৪ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার ৮৫৪ টাকা।
ফলে আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।
তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫১ পয়সা। গত বছরের তিন প্রান্তিকে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments