ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১২ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রিলায়েন্স ইন্স্যুরেন্সের তিন কর্পোরেট উদ্যোক্তা পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড ৬ লাখ শেয়ার, ট্রান্সফিন ট্রেডিং লিমিটেড ৩ লাখ শেয়ার এবং ট্রেইনকো লিমিটেড ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই তিন কর্পোরেট উদ্যোক্তা পরিচালক তাদের ঘোষণাকৃত শেয়ার ক্রয় সম্পন্ন করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments