ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক লিমিটেডের বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ১৬ অক্টোবর। কোম্পানিটিকে ২ শতাংশ বোনাস ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে বিএসইসি। বাংলাদেশ ব্যাংক রূপালী ব্যাংকের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের অনুমোদন প্রত্যাখান করেছিল। পরে কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদনের আবেদন করলে কমিশন অনুমতি দেয়।
উল্লেখ্য, রূপালী ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমে এই ডিভিডেন্ড অনুমোদন করেনি। কোম্পানিটি বিএসইসির কাছে ২ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদন পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments