ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ টাকা ৩৬ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ৩২ টাকা ৬৪ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ টাকা ৬৮ পয়সা। গত বছরে প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ৬২ টাকা ৩ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৩২ পয়সা। গত বছর ছিলো ২৩২ টাকা ৯৮ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৪৫ টাকা ২৫পয়সা। গত বছর একই সময়ে ছিল ১৪৩ টাকা ৯৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments