মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়রোজার আগে বাড়ছে রেমিট্যান্স
spot_img
spot_img

রোজার আগে বাড়ছে রেমিট্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোজার আগে রেমিট্যান্স বাড়ছে। চলতি মার্চ মাসের ১২ তারিখ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে মোট ৮৪ কোটি ডলার অর্থ দেশে এসেছে। এ হিসাবে দৈনিক গড়ে এসেছে ৭ কোটি ডলার। গত বছরের মার্চে দৈনিক গড়ে এসেছিল ৬ কোটি ডলারের রেমিট্যান্স। এ ধারা অব্যাহত থাকলে এই মাসে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার ছাড়াবে।

সাধারণত রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই রেমিট্যান্স বাড়ে। ডলার সংকটের এ সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনে বিভিন্ন দেশে ব্যাংকের নিজস্ব প্রতিনিধি পাঠিয়ে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে।

ব্যাংকাররা জানান, কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় গত সেপ্টেম্বর থেকে রেমিট্যান্সে ১০৭ টাকা দর নির্ধারণের আগ পর্যন্ত রেমিট্যান্স বাড়ছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২১০ কোটি ও আগস্টে ২০৪ কোটি ডলার এসেছিল। এর পর ফেব্রুয়ারি পর্যন্ত কোনো মাসে আর ২ বিলিয়নের ঘর ছাড়ায়নি। সব মিলিয়ে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৪.২৮ শতাংশ। গত অর্থবছর ১৫.১২ শতাংশ কমার পর এবারের সামান্য এ প্রবৃদ্ধি আশাব্যঞ্জক নয়।

বৈদেশিক মুদ্রার খরচের তুলনায় আয় কম হচ্ছে। ফলে আমদানি সংকট মেটাতে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেকর্ড ১০ বিলিয়নডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এক সময়ের ৪৮ বিলিয়ন ডলারের ওপরে থাকা রিজার্ভ কমে এখন ৩১ দশমিক ২৯ বিলিয়নে নেমেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments