
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৮ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ১৭৪ বারে ৭ লাখ ৫৫ হাজার ৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইস্টল্যান্ড ইন্সুরেন্সের শেয়ার দর আজ কমেছে ৬ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩৩২ বারে ২ লাখ ৬০ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ লাখ ২০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আরামিট সিমেন্টের শেয়ার দর আজ কমেছে ৫ শতাংশ। কোম্পানিটি ২০১ বারে ১ লাখ ৩৪ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ডেলটা স্পিনিংয়ের ৫ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৫ শতাংশ, জিবিবি পাওয়ারের ৫ শতাংশ, আরডি ফুডের ৫ শতাংশ, ফনিক্স ইন্সুরেন্সের ৪.৯৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৯৮ শতাংশ, অলটেক্সের ৪.৯৭ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments