ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ সেপ্টেম্বর সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২৬ টাকা বা ৭.৯৩ শতাংশ কমেছে। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর হয় ৩০১ টাকা ৯০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে সানলাইফ ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ টাকা ২০ পয়সা বা ৭.৪৪ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯০ পয়সা বা ৬.৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ১২ টাকা।
লুজার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এফএএস ফাইন্যান্স, পেপার প্রসেসিং, সোনারগাঁ টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মালেক স্পিনিং, তমিজউদ্দিন টেক্সটাইল এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments