ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ এপ্রিল, রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ৩৪ টাকা ৪০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৫৯ টাকা ১০ পয়সা। বিডি মনোস্পুল পেপার দর ২৮ টাকা ৮০ পয়সা বা ৮.৭৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড শেয়ার ২৫ টাকা ১০ পয়সা বা ৮.৭৩ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- অ্যাপেক্স ফুটওয়্যার, আমরা টেকনোলজি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিড, লিগ্যাসি ফুটওয়্যার এবং কোহিনুর কেমিক্যাল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments