ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৫ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে শেয়ারের দরও। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৪.২৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮ টাকা ৫০ পয়সা। এদিকে ফু-ওয়াং ফুডস লিমিটেড ৪.২৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং লিগাসি ফুটওয়ার লিমিটেডের দর ৪.১৭ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইয়াকিন পলিমার, মুন্নু এগ্রো, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং জুট স্পিনার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments