ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টেপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষ স্থানে অবস্থান করছে এর্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত বৃহস্পতিবার এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৬.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮৪.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন গেইানার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯.২৯ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৮.৭৩ শতাংশ, জিবিবি পাওয়ারের ৮.৩৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৮.১৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৭২ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.৬৯ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬.৭৮ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ৬.৭২ শতাংশ বেড়েছে।





























Recent Comments