ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২০ সেপ্টেম্বর অক্টোবর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ৭০ পয়সা বা ৮.৯৩ শতাংশ বেড়েছে। এদিকে ইফাদ অটোসের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.১৩ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলোর শেয়ার দর ৪.৫৬ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফাইন্যান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজ্যুমার, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments