ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ মার্চ, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেনে শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৯ টাকা ৭০ পয়সা। কোম্পানিটি ২২ হাজার ৩৫৯ বারে ৬৬ লাখ ৮০ হাজার ১৬১টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩১ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৩ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরও রয়েছে গোল্ডেন সন, সেন্ট্রাল ফার্মা, মালেক স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, এমারল্ড অয়েল, ওরিয়ন ফার্মা এবং গোল্ডেন হারভেস্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments