শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরোববার স্পট মার্কেটে যাচ্ছে ১১ কোম্পানি
spot_img
spot_img

রোববার স্পট মার্কেটে যাচ্ছে ১১ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ২১ নভেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানি। এগুলো হলো- শমরিতা হাসপাতাল, শাশা ডেনিমস, ন্যাশনাল টি কোম্পানি, মোজাফ্ফর হোসেন স্পিনিং, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো, উসমানিয়া গ্লাস, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, আরামিট সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে শমরিতা হাসপাতাল, শাশা ডেনিমস, ন্যাশনাল টি কোম্পানি, মোজাফ্ফর হোসেন স্পিনিং, মুন্নু সিরামিক, মুন্নু এগ্রো এবং  কনফিডেন্স সিমেন্টের লেনদেন চলবে ২২ নভেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ নভেম্বর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। এদিকে, উসমানিয়া গ্লাস, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক আরামিট সিমেন্টের লেনদেন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে ২৪ নভেম্বর এই ৪ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শমরিতা হসপিটাল লিমিটেড : কোম্পানটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ২ শতাংশ বোনাস।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় ছিল ১৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫১ টাকা ৪৬ পয়সা।

মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ১ টাকা ১৯ পয়সা।
আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

শাশা ডেনিমস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৫ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মুন্নু সিরামিকস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ডিভিডেন্ড দেবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫০ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।র্

মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এ ডিভিডেন্ড শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডাররা পাবেন। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৩ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৬২ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর সকাল ৯টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল টোব্যাকো কোম্পানি (এনটিসি) লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশষ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল হয়েছিল ৫৫ টাকা ৭১ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮৪ টাকা ২৭ পয়সা।

কনফিডেন্স সিমেন্ট : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬ টাকা ৩৭ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস বেড়ছে ১৪৯ শতাংশ। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছর ১৩ টাকা ৭৪ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৪ টাকা ২৬ পয়সা।

উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৭ টাকা ২১ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৮৫ টাকা ৮২ পয়সা।

মেঘনা পেট লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৪ টাকা ৫৪ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

মেঘনা কনডেন্স মিল্ক : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ২৬ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮১ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আরামিট সিমেন্ট লিমিটেড : ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৭১ পয়সা।
আগামী ২২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments