ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক যুবকের হাত-মুখ বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ।উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্প থেকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্র মতে, ক্যাম্পের বাসিন্দারা সমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এপিবিএনকে খবর দেয়। তারা তাকে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সমিনের সারা শরীরে লাঠি ও রডের আঘাতের চিহ্ন আছে। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সুরতহাল শেষে সমিনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
উল্লেখ্য, নিহত মোহাম্মদ সমিন ৪ নম্বর ক্যাম্পের মধুরছড়ার সি ব্লকের বাসিন্দা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments