শুক্রবার, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনরয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘কাঠ গোলাপ’
spot_img
spot_img

রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে ‘কাঠ গোলাপ’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমেরিকার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৪। এ উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’ মূল প্রতিযোগিতায় প্রদর্শনের জন্য নির্বাচিত হয় এবং পরবর্তীতে রয়্যাল চান্স ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক ফরমান আলী।

সেন্সর বোর্ডে জমা হওয়া সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। এ বিষয়ে চলচ্চিত্রটির প্রযোজক বলেন, ‘‘কাঠগোলাপ’ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই প্রায় এক ডজন (১১টি) আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে।

তিনি আরো বলেন, ‘এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করছি বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে।

এদিকে সিনেমাটি দীর্ঘদিন সেন্সরে ঝুলে থাকায় হতাশা প্রকাশ করেছেন সিনেমাটির প্রযোজক, নির্মাতাসহ সংশ্লিষ্টরা। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।

সাজ্জাদ খান পরিচালিত ‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, জামশেদ শামীম, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, কুন্তল বিশ্বাস প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments