মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলংকাবাংলা ইটিএফের সাবস্ক্রিপশনের সময় বাড়লো
spot_img
spot_img

লংকাবাংলা ইটিএফের সাবস্ক্রিপশনের সময় বাড়লো

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের সময় বেড়েছে। যোগ্য বিনিয়োগকারীদের কাছে মূলধন সংগ্রহের উদ্দেশে এ সাবস্ক্রিপশন চলবে আগামী ৩ জুন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। সাবস্ক্রিপশনের ন্যূনতম পরিমান ১ লাখ থেকে সর্বোচ্চ ৫০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফান্ডটির ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ১ লাখ টাকা। সর্বোচ্চ সীমা ৫০ কোটি টাকা। ইটিএফটির উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক লংকাংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্ব পালন করছে। এর অথরাইজড পার্টিসিপ্যান্টস হিসেবে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।

ফান্ডটির প্রাথমিক আকার হবে ১০০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান লংকাবাংলা ইনভেস্টমেন্টস ১০ কোটি ও সম্পদ ব্যবস্থাপক লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট ২ কোটি টাকা বিনিয়োগ করবে। বাকি অর্থ প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে সংগ্রহ করা হবে।

প্রসঙ্গত, বিএসইসির ৮৪৯তম কমিশন সভায় লংকাবাংলা ইটিএফটির অনুমোদন দেয়া হয়েছে। ইটিএফটি ডিএসইতে অন্য যেকোনো শেয়ারের মতোই লেনদেন করা যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments