শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা
spot_img
spot_img

লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার তালিকাচ্যুতির শঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে না পারায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তালিকাভুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় আর্থিক প্রতিবেদন অনুমোদনে বিলম্ব অব্যাহত থাকলে কোম্পানিটি তালিকাচ্যুতির ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে গত ২ জানুয়ারি থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্টস (জিডিআর) লেনদেন স্থগিত রয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এআইএমের বিদ্যমান বিধান অনুযায়ী, কোনো সিকিউরিটিজের লেনদেন টানা ছয় মাস বন্ধ থাকলে তার তালিকাভুক্তি বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। সেই সময়সীমা ঘনিয়ে আসায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা জোরদার হয়েছে।

এই পরিস্থিতিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লন্ডন-তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারী ছয়টি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে। চিঠিতে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আয়োজন এবং বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদনের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিনিয়োগকারীদের মতে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সম্ভাব্য তালিকাচ্যুতি শুধু কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য নেতিবাচক হবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজারের ভাবমূর্তির ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বিষয়টি দ্রুত সমাধান করা না গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের করপোরেট সুনাম ও বিনিয়োগ আকর্ষণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে পারে।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বর্তমানে লন্ডন স্টক এক্সচেঞ্জের এআইএম প্ল্যাটফর্মে তালিকাভুক্ত একমাত্র বাংলাদেশি কোম্পানি। ফলে কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত আন্তর্জাতিক পুঁজিবাজারে বাংলাদেশের উপস্থিতি ও ভাবমূর্তির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments