বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলভ্যাংশ ঘোষণা করেছে ৭ কোম্পানি
spot_img

লভ্যাংশ ঘোষণা করেছে ৭ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে অথাৎ গত এক সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি তাদের শেয়ারহোল্ডাদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ (ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

কোম্পানিগুলোর বিবরণ নিচে দেওয়া হলো-

ফিনিক্স ফাইন্যান্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টকসহ মোট ১২ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৯ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৫০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭.৫৪ টাকা।কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১১টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ জুলাই নির্ধারণ করা হয়েছে।

বাটা সু লিমিটেডঃ কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেনি। এর আগে কোম্পানিটি ১২৫ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল; যা পরিশোধ করা হয়েছে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ১১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭২ টাকা ২০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৬৮ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল  ২ টাকা  ৭৫ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬৪ টাকা ৬৫ পয়সা। কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ আগামী ২৯ জুলাই নির্ধারণ করা হয়েছে।

ফিনিক্স ইন্সুরেন্স লিমিটেডঃ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪.৮৮ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৬৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ১৬ সেপ্টেম্বর, দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩০ জুলাই নির্ধারণ করা হয়েছে।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সঃ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৯০ টাকা। আর শেয়ার প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

ইস্টান ইন্স্যুরেন্সঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৫৬ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২৫ পয়সা। আগের বছর ছিল ৩ টাকা ৭৩ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫৪ পয়সা।কোম্পানিটি পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) এর সময়সূচি ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। এটি চূড়ান্ত হওয়ার পর তা শেয়ারহোল্ডারদের জানিয়ে দেবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে
২৬ জুলাই।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৭৮ পয়সা। আগের বছর তা ছিল ৮৯ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা। আগামী ৩ সেপ্টেম্বর, বিকাল ৩ টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ আগস্ট।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সঃ গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৫৭ পয়সা।

সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২ টাকা ১০ পয়সা। আগের বছর তা ছিল ২ টাকা ৫৭ পয়সা।গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৬ পয়সা।

আগামী ২০ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই। সূত্র: ডিএসই

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments