ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত কোম্পানি গত ৩১ ডিসেম্বর ২০২২, গত ৩০ জুন ২০২২ এবং গত ৩১ ডিসেম্বর ২০২১ সালে সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
কোম্পানিটির আলোচ্য হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো।
তাছাড়া রেকিট বেনকিজার গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটির ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৯৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ইনফর্মেশন সার্ভিসেস গত ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
সিটি জেনারেল ইন্সুরেন্স গত ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।


































Recent Comments