বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলালিটন টেস্ট খেললে জাকের ফিরবেন ‘এ’ দলে
spot_img
spot_img

লিটন টেস্ট খেললে জাকের ফিরবেন ‘এ’ দলে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লিটন কুমার দাসের চোট না থাকলে জাকের আলীকে এখন ঢাকায় অনুশীলন করতে হতো বাংলাদেশ ‘এ’ দলের সফরের জন্য। বিসিবি নির্বাচক প্যানেলের পরিকল্পনা অন্তত তাই ছিল। জাকের আলী এই মুহূর্তে টেস্ট দলের সঙ্গে ডারউইনে থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা কম। উইকেটরক্ষক ব্যাটার লিটন পুরোপুরি ফিট হয়ে গেলে ডারউইন টেস্ট শেষে জাকের আলীকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ এ দলের সফরে পাঠানোর পরিকল্পনা নির্বাচকদের।

একজন নির্বাচক সমকালকে বলেন, ‘লিটন খেলতে পারলে তিনজন উইকেটকিপার দলে রাখার কোনো মানে হয় না। আমরা দ্বিতীয় কিপার হিসেবে দলে নিয়েছি অমিত হাসানকে। লিটনের অনুপস্থিতিতে তারই ম্যাচ খেলার কথা। সে ক্ষেত্রে জাকেরের বসে থাকার কোনো মানে হয় না। ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেললে লাভ হবে। ভালো খেলতে পারলে জাতীয় দল লাভবান হবে।’

টেস্ট দলে না থাকা ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে ‘এ’ দলে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, পেসার রবিউল হক ‘এ’ দলের জন্য নির্বাচিত। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলবেন মাহমুদুল হাসান জয়, তাওহীদ হৃদয়। জাকির হাসান, সাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অংকনরা খেলছেন ইমার্জিং দলে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments